ইবিস্থ পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণের কমিটি ঘোষণা, নেতৃত্বে ওয়ায়েস কুরুনী… | আই নিউজ বিডি

পঞ্চগড়

ইবিস্থ পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণের কমিটি ঘোষণা, নেতৃত্বে ওয়ায়েস কুরুনী ও মনিরুজ্জামান

****
Eidok-এ শেয়ার
ইবিস্থ পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণের কমিটি ঘোষণা, নেতৃত্বে ওয়ায়েস কুরুনী ও মনিরুজ্জামান
ছবি: সংগৃহীত

ইবি প্রতিনিধি,

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত, পঞ্চগড় জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন 'পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সমিতি'র ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ বর্ষের ওয়ায়েস কুরুনী এবং সাধারণ সম্পাদক হিসেবে ২০২১-২২ বর্ষের শারিরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে মনিরুজ্জামান মিম মনোনীত হয়েছেন। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর দুইটায়, বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবর প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টা, সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যদের সম্মতিক্রমে প্রধান অতিথি অধ্যাপক ড. জাকারিয়া রহমান নতুন কমিটি ঘোষণা করেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিম বলেন, 'শিক্ষার্থীদের সমস্যা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরিতে সর্বোচ্চ চেষ্টা করব। এক্ষেত্রে সংগঠনের সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা আমাদের পথচলাকে আরও সুন্দর ও সফল করবে। 

সভাপতি হিসেবে মনোনীত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওয়ায়েস কুরুনী বলেন, 'পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতি আমাদের জন্য পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ব ও ঐক্যের একটি প্লাটফর্ম। সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে বিশেষ করে নবীনদের পাশে দাঁড়ানো, তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া এবং পঞ্চগড়ের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করাই আমাদের অন্যতম লক্ষ্য।'

অনুষ্ঠানে সংগঠনটির সাবেক সভাপতি আবু জাফরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. জাকারিয়া রহমান-সহ ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পঞ্চগড় জেলার বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ Religie en Onderwijs সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ 26 Views ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা Religie en Onderwijs ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 102 Views জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু Religie en Onderwijs জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু 252 Views কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Religie en Onderwijs কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 93 Views কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Religie en Onderwijs কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 67 Views হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা Religie en Onderwijs হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা 83 Views ফুলেল শুভেচ্ছা, গান-নাচ আর কবিতায় সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ Religie en Onderwijs ফুলেল শুভেচ্ছা, গান-নাচ আর কবিতায় সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ 80 Views