নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে চারটি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত চারটি ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বণিক।
অভিযানে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর বিভিন্ন ধারায় নানা অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শ্যামলী ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, নাগরপুর ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে ১৫ হাজার টাকা, ফ্রেন্ডশিপ ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা এবং হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদির, মেডিকেল অফিসার ডা. মামুনুর রশীদ খান ও নাগরপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এবং অনিয়ম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
'আই নিউজ বিডি' অ্যাপ
注释 0