ছাতকে মুক্তির গাঁও সরকারি প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ফের নানা অনিয়মের অভিযোগ

ছাতকের ১৩৮ নম্বর মুক্তিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিনা আক্তারের বিরুদ্ধে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে কাজ করানোসহ নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।..
Eidok-এ শেয়ার
ছাতকে মুক্তির গাঁও সরকারি  প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ফের নানা অনিয়মের অভিযোগ
ছবি: সংগৃহীত

ছাতকে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ফের নানা অনিয়মের অভিযোগ।

​ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকের ১৩৮ নম্বর মুক্তিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিনা আক্তারের বিরুদ্ধে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে কাজ করানোসহ নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। গত ৭ সেপ্টেম্বর উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শরীফ হোসেন সুরুজ।

​অভিযোগে বলা হয়, প্রধান শিক্ষিকা নিয়মিত শিক্ষার্থীদের দিয়ে শ্রেণিকক্ষ ঝাড়ু দেওয়া, বেঞ্চ ওঠানো-নামানো ও বাথরুম পরিষ্কারের কাজ করান। এমনকি পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ঝাড়ু দেওয়ার একটি রুটিনও তৈরি করে দেওয়া হয়েছে। বেঞ্চ ওঠাতে গিয়ে ইতিমধ্যে এক শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসাও নিয়েছে।

​এ ছাড়া প্রধান শিক্ষিকার কার্যালয়ে বৈদ্যুতিক চুলা ব্যবহার, অসৌজন্যমূলক আচরণ ও সহকারী শিক্ষককে ডাস্টার ছুড়ে মারার মতো ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। ছুটির আগেই বিদ্যালয় ত্যাগ করা ও পরিচ্ছন্নতার সরকারি বরাদ্দের হিসাব না দেওয়ারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

​এর আগে ছাতক সদর ইউনিয়নের গদারমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত থাকাকালেও তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা ও নিয়মিত অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছিল। পরবর্তীতে তাঁকে বদলি করা হলেও তাঁর আচরণের পরিবর্তন হয়নি বলে দাবি অভিভাবকদের।

​উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, অভিযোগটি পাওয়ার পর তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিনও বিষয়টি তদন্ত করে দেখার কথা জানিয়েছেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

আলীকদমে চৈক্ষ্যং ইউপির কয়েকটি ওয়ার্ডে রোহিঙ্গা ভোটার তালিকাভুক্তির অভিযোগ অনুসন্ধানী আলীকদমে চৈক্ষ্যং ইউপির কয়েকটি ওয়ার্ডে রোহিঙ্গা ভোটার তালিকাভুক্তির অভিযোগ 225 ভিউ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ অনুসন্ধানী শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ 123 ভিউ কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক প্রতিযোগিতা ও বাংলাদেশের প্রস্তুতি: নীতিনির্ধারণ বনাম প্রযুক্তিগত সক্ষমতার সংকট অনুসন্ধানী কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক প্রতিযোগিতা ও বাংলাদেশের প্রস্তুতি: নীতিনির্ধারণ বনাম প্রযুক্তিগত সক্ষমতার সংকট 151 ভিউ সাইবার নিরাপত্তার নতুন চ্যালেঞ্জ: কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বাংলাদেশ কি প্রস্তুত? অনুসন্ধানী সাইবার নিরাপত্তার নতুন চ্যালেঞ্জ: কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বাংলাদেশ কি প্রস্তুত? 166 ভিউ মেগা প্রকল্পে দুর্নীতির কালো ছায়া: উন্নয়নের পথে বড় বাধা অনুসন্ধানী মেগা প্রকল্পে দুর্নীতির কালো ছায়া: উন্নয়নের পথে বড় বাধা 244 ভিউ বিচার ও আইনশৃঙ্খলা: দুর্নীতির কালো ছায়া, ন্যায়বিচারের সংকট গভীর অনুসন্ধানী বিচার ও আইনশৃঙ্খলা: দুর্নীতির কালো ছায়া, ন্যায়বিচারের সংকট গভীর 225 ভিউ রাজউক, সিডিএ ও নগর উন্নয়নে দুর্নীতির জাল: তদন্ত ও প্রতিকারের চ্যালেঞ্জ অনুসন্ধানী রাজউক, সিডিএ ও নগর উন্নয়নে দুর্নীতির জাল: তদন্ত ও প্রতিকারের চ্যালেঞ্জ 200 ভিউ