পুনর্নিরীক্ষণে দিনাজপুর বোর্ডে ফেল থেকে পাস ৮৬৭, জিপিএ-৫ পেলেন ২৭৫ জন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পুনর্নিরীক্ষণে দিনাজপুর বোর্ডে ফেল থেকে পাস ৮৬৭, জিপিএ-৫ পেলেন ২৭৫ জন..

Abdussattar avatar   
Abdussattar
পুনর্নিরীক্ষণে দিনাজপুর বোর্ডে ফেল থেকে পাস ৮৬৭, জিপিএ-৫ পেলেন ২৭৫ জন..
পুনর্নিরীক্ষণে দিনাজপুর বোর্ডে ফেল থেকে পাস ৮৬৭, জিপিএ-৫ পেলেন ২৭৫ জন..
ছবি: সংগৃহীত

দিনাজপুর শিক্ষা বোর্ডে ফল পুনর্নিরীক্ষণের পর অনেক শিক্ষার্থীর ফলাফলে বড় পরিবর্তন এসেছে। পুনর্নিরীক্ষণে নতুন করে ৮৬৭ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। একই সঙ্গে ২৭৫ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়ে..

 


দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর শিক্ষা বোর্ডে ফল পুনর্নিরীক্ষণের পর অনেক শিক্ষার্থীর ফলাফলে বড় পরিবর্তন এসেছে। পুনর্নিরীক্ষণে নতুন করে ৮৬৭ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। একই সঙ্গে ২৭৫ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।

 

দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় বোর্ডের অধীনে মোট ১ লাখ ৮০ হাজার ৭৫২ জন পরীক্ষার্থী অংশ নেন। প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট হয়ে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন ৩৭ হাজার ২৯৬ জন শিক্ষার্থী।
আবেদনগুলোর পর মোট ৮৯ হাজার ২৮৬টি খাতা পুনর্নিরীক্ষণ করা হয়। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ৩ হাজার ৩৫৪ জন শিক্ষার্থীর গ্রেড এবং ৫ হাজার ৬৩৬ জনের নম্বর পরিবর্তন হয়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর ফলাফলে বড় ধরনের পরিবর্তন আসে। ৮৬৭ জন ফেল থেকে পাস করায় তাদের উচ্চশিক্ষায় ভর্তি ও পরবর্তী শিক্ষাজীবনের সুযোগ তৈরি হয়েছে। এছাড়া ২৭৫ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন।


ফল পুনর্নিরীক্ষণের পর গ্রেড, নম্বর এবং পাস-ফেলের অবস্থায় পরিবর্তন হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও স্বস্তি ফিরেছে। অনেক শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের ফলাফলে কাঙ্ক্ষিত ফল পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।


শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, ফল পুনর্নিরীক্ষণের মাধ্যমে খাতা মূল্যায়ন বা নম্বর যোগের ক্ষেত্রে কোনো ধরনের ভুল-ত্রুটি থাকলে তা সংশোধনের সুযোগ তৈরি হয়। ফলে যোগ্য শিক্ষার্থীরা তাদের প্রকৃত ফলাফল পাওয়ার সুযোগ পান।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator