সাতছড়ি সড়কে সিএনজি উল্টে মাধবপুরের ব্যবসায়ী নিহত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাতছড়ি সড়কে সিএনজি উল্টে মাধবপুরের ব্যবসায়ী নিহত

Nahid Hasan avatar   
Nahid Hasan
সাতছড়ি সড়কে সিএনজি উল্টে মাধবপুরের ব্যবসায়ী নিহত
সাতছড়ি সড়কে সিএনজি উল্টে মাধবপুরের ব্যবসায়ী নিহত
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ॥
চুনারুঘাটের সাতছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশা উল্টে দুলাল ভূষণ দেব (৫০) নামে মাধবপুরের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি-চাকলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল ভূষণ দেব মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের পানিহাতা গ্রামের মৃত মনমোহন দেবের ছেলে। তিনি মনতলা বাজারের ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুলাল দেবসহ কয়েকজন একটি সিএনজিচালিত অটোরিকশায় করে মনতলা বাজার থেকে চুনারুঘাটের মুরারবন্দে হযরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। পথে চাকলপুঞ্জি এলাকায় পৌঁছালে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুলাল দেবের মৃত্যু হয়।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশের এসআই নারায়ণ দেব ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
চুনারুঘাট থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, অতিরিক্ত গতি কিংবা চালকের অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator