বুড়িমারীতে বিজিবি সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগে মামলা ও বিএনপি নেতা সহ আটক ৬.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বুড়িমারীতে বিজিবি সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগে মামলা ও বিএনপি নেতা সহ আটক ৬..

Munim Hossain Khandker Protik avatar   
Munim Hossain Khandker Protik
বুড়িমারীতে বিজিবি সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগে মামলা ও বিএনপি নেতা সহ আটক ৬..
বুড়িমারীতে বিজিবি সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগে মামলা ও বিএনপি নেতা সহ আটক ৬..
ছবি: সংগৃহীত
ঙ্গলবার রাতে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির সদস্যরা উপজেলার আলাউদ্দিন নগর মেচেরঘাট এলাকায় অভিযান চালিয়ে পাথর উত্তোলনে ব্যবহৃত একটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে এবং মেশিনটি স্থানীয় বিজিবি ক্যাম্পে নিয়ে র..

বুড়িমারীতে বিজিবি সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগে মামলা ও বিএনপি নেতা সহ আটক ৬

লালমনিরহাট প্রতিনিধি

 

গতকাল মঙ্গলবার রাতে পাটগ্রাম উপজেলার আলাউদ্দিন নগর মেচেরঘাট এলাকায় এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করে  ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়ন। পাথর উত্তোলনে ব্যবহৃত একটি অবৈধ ড্রেজার মেশিনটি জব্দের পরে সেটি স্থানীয় বিজিবি ক্যাম্পে নিয়ে রাখা হয়।

 

এঘটনায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির ক্যাম্পে ঢুকে বিজিবি সদস্যদের হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চার বিএনপি নেতাসহ ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও বিজিবি সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করে পাটগ্রাম থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। পরে পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

 

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির সদস্যরা উপজেলার আলাউদ্দিন নগর মেচেরঘাট এলাকায় অভিযান চালিয়ে পাথর উত্তোলনে ব্যবহৃত একটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে এবং মেশিনটি স্থানীয় বিজিবি ক্যাম্পে নিয়ে রাখা হয়।


ড্রেজার মেশিন জব্দের খবর পেয়ে বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি বিজিবি ক্যাম্পে প্রবেশ করেন। এ সময় তারা জব্দ করা ড্রেজার মেশিনটি নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং বিজিবি সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।


এ সময় বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেন। আটক ব্যক্তিরা হলেন- রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, বুড়িমারী ইউনিয়ন বিএনপি,  আইয়ুব আলী,  সম্পাদক , ৬ নম্বর ওয়ার্ড বিএনপি, আবু সাঈদ, সম্পাদক ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল, মতিউর রহমান সহসভাপতি এবং শাহাদাত হোসেন ও দুলাল মিয়া।


পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি ক্যাম্পে প্রবেশ করে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের হুমকি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে। ওই মামলায় ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator