চট্টগ্রাম পুলিশের অভিযানে ঢাকায় ‘ব্যাংক হ্যাকার’ গ্রেপ্তার | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রাম পুলিশের অভিযানে ঢাকায় ‘ব্যাংক হ্যাকার’ গ্রেপ্তার

সফটওয়্যার আপডেট’-এর ফাঁদে ব্যাংকের টাকা উধাও
Eidok-এ শেয়ার
চট্টগ্রাম পুলিশের অভিযানে ঢাকায় ‘ব্যাংক হ্যাকার’ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

মোবাইল ফোনে ‘সফটওয়্যার আপডেট’-এর নোটিফিকেশন দেখিয়ে ব্যাংক অ্যাপের নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগ উঠেছে। এরপর এক কলেজ শিক্ষকের ব্র্যাক ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংকের দুটি হিসাব থেকে টাকা অন্যত্র স্থানান্তরের ঘটনায় প্রশান্ত কুমার বর্মন (৪৫) নামে এক ব্যক্তিকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের চান্দগাঁও থানা পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তার প্রশান্ত কুমার বর্মন ব্যাংক অ্যাপের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় জড়িত। একই ধরনের সাইবার অপরাধে তাঁর বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লায় আরও দুটি মামলা রয়েছে।
মামলার নথি ও পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ভুক্তভোগী মোহাম্মদ ফারুক হোসাইন জামালপুর সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক। গত ১৭ মার্চ রাত ৯টার দিকে তাঁর মোবাইল ফোনের হোমস্ক্রিনে ‘সফটওয়্যার আপডেট প্রয়োজন’ লেখা একটি নোটিফিকেশন আসে।
নোটিফিকেশনটিতে ‘আপডেট’ অপশনে ক্লিক করা ছাড়া অন্য কোনো কার্যকর অপশন ছিল না বলে অভিযোগ করেন তিনি। একই সময়ে ফোনের অন্য কোনো প্রোগ্রামেও প্রবেশের সুযোগ না থাকায় তিনি ‘আপডেট’ অপশনে ক্লিক করেন। এরপরই মোবাইল ফোনটি অকার্যকর হয়ে পড়ে বলে জানান তিনি।
পরে রাত সাড়ে ৪টার দিকে ফোনটি চালু করে ব্র্যাক ব্যাংকের ‘আস্থা’ এবং ডাচ্-বাংলা ব্যাংকের ‘নেক্সাস পে’ অ্যাপে প্রবেশ করেন ফারুক হোসাইন। ব্যালেন্স যাচাই করে দেখতে পান, তাঁর দুই ব্যাংক হিসাবে থাকা টাকা অজ্ঞাতনামা ব্যক্তির মাধ্যমে অন্যত্র স্থানান্তর করা হয়েছে।
ঘটনার পর ১৮ এপ্রিল চান্দগাঁও থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭/১৯(খ)/২২/২৭ ধারায় মামলা করা হয়।
মামলার তদন্তে নেমে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই জায়েদ আব্দুল্লাহ বিন ছরওয়ারসহ পুলিশের একটি দল ঢাকায় অভিযান চালায়। পুলিশের ভাষ্য অনুযায়ী, ৮ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১টার দিকে ধানমন্ডি মডেল থানাধীন আবাহনী মাঠসংলগ্ন স্টার কাবাব, পুরাতন রোড-১৫ এলাকা থেকে প্রশান্ত কুমার বর্মনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ঢাকার খিলগাঁও থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর বিভিন্ন ধারায় একটি এবং কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় একই অধ্যাদেশের বিভিন্ন ধারায় আরও একটি মামলা রয়েছে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ Krimen সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ 83 Views মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার Krimen মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 85 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Krimen দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 67 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Krimen চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 49 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Krimen মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 111 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Krimen কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 63 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Krimen আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 83 Views