কামারখন্দে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা  .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কামারখন্দে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা  ..

মো. ইয়াছিন কবির avatar   
মো. ইয়াছিন কবির
কামারখন্দে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা  ..
কামারখন্দে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা  ..
ছবি: সংগৃহীত
****

ইয়াছিন কবির  :

সিরাজগঞ্জের কামারখন্দে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায়  উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কামারখন্দ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের  সভাপতি মোছা. নাজমা খাতুন পান্না এবং সঞ্চালনা করেন  সাধারণ সম্পাদক মোছা. শামসুন্নাহার।

এতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. বদিউজ্জামান ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাতে রাব্বি উথান, উপজেলা বিএনপির সিনিয়র  সহ-সভাপতি আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক শুম্ভুনাথ দাস, জামতৈল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম, ঝাঐল ইউনিয়ন বিএনপি'র সভাপতি এস এম আব্দুল আলিম, উপজেলা যুব দলের আহবায়ক আব্দুল আলীম, উপজেলা যুবদলের সদস্য সচিব হাসনাতে রাব্বী সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ সোহেল আহমেদ, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব তানভীর ইসলাম, কলেজ ছাত্র দলের সভাপতি শামীম রেজাসহ দলের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator