কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বান | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বান

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বান
কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বান
ছবি: সংগৃহীত
****

কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বান

 

সাতক্ষীরার কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের শান্তিপূর্ণ ও আইনসম্মত সমাধানের আহ্বান জানিয়েছেন কৃষ্ণনগর গ্রামের আব্দুস সাত্তার গাজী।

 

বুধবার (৯ সেপ্টেম্বর) কৃষ্ণনগর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে আব্দুস সাত্তার গাজীর লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর ছেলে মতিউর রহমান।

 

লিখিত বক্তব্যে বলা হয়, উপজেলার কৃষ্ণনগর গ্রামের একটি জমি নিয়ে একই গ্রামের রবিউল ইসলামসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই জমিতে আব্দুস সাত্তার গাজীর বৈধ স্বত্ব ও অংশ রয়েছে বলে তিনি দাবি করেন। এ নিয়ে সাতক্ষীরার কালিগঞ্জ সিভিল জজ আদালতে ৭২/২৬ নম্বর মামলা চলমান রয়েছে। মামলাটি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দায়ের করা হয়েছে বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।

 

সম্প্রতি ওই জমিতে ধান রোপণে বাধা দেওয়ার ঘটনায় আব্দুস সাত্তার গাজীকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ সম্মেলনে তিনি ওই অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন। তাঁর বক্তব্য, তিনি কোনো আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত নন এবং জমি সংক্রান্ত বিরোধের সমাধান আদালতের মাধ্যমে করতে চান।

 

লিখিত বক্তব্যে আরও বলা হয়, জমি সংক্রান্ত যেকোনো বিরোধে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য গ্রহণ, আদালতের নথি ও জমির প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা উচিত।

 

এ সময় আব্দুস সাত্তার গাজী চলমান বিরোধের শান্তিপূর্ণ সমাধানে সংশ্লিষ্ট সবাইকে আইনগত প্রক্রিয়ার ওপর আস্থা রাখার আহ্বান জানান।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator