ঈশ্বরগঞ্জ পৌর জামায়াতের নতুন কমিটি গঠন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঈশ্বরগঞ্জ পৌর জামায়াতের নতুন কমিটি গঠন

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
ঈশ্বরগঞ্জ পৌর জামায়াতের নতুন কমিটি গঠন
ঈশ্বরগঞ্জ পৌর জামায়াতের নতুন কমিটি গঠন
ছবি: সংগৃহীত
‎‎উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পৌর শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় ছয় সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

সভায় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির অনুমোদন দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল খায়ের মোহাম্মদ বারকাতুল্লাহ।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোস্তফা কামাল। এর আগে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি এবং ময়মনসিংহ জেলা কমিটিতে অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেন। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতার বিবেচনায় তাকে পৌর শাখার সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে সেক্রেটারি নির্বাচিত হয়েছেন গোলাম মোস্তফা বাবুল। তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছেন।

এ ছাড়া অফিস ও পাঠাগার সম্পাদক হিসেবে ফারুক-ই মোহাম্মদ আলামীন, অর্থ সম্পাদক আব্দুল জব্বার আকন্দ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান এবং যুব সম্পাদক নাজমুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

কমিটি অনুমোদনের পর নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং জনসেবামূলক কর্মসূচি আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

নবনির্বাচিত সভাপতি মোস্তফা কামাল বলেন, নতুন দায়িত্বকে তিনি সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ মনে করছেন। পৌর এলাকার মানুষের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করা, দাওয়াতি কার্যক্রম বিস্তৃত করা এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ত করার মাধ্যমে জামায়াতে ইসলামীর কার্যক্রমকে আরও গতিশীল করার চেষ্টা করা হবে।

তিনি বলেন, সংগঠনের দায়িত্বশীলদের পরামর্শ ও নেতাকর্মীদের সহযোগিতা নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান। আগামী দিনে ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাংগঠনিক সভায় নেতৃবৃন্দ নতুন কমিটির সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং সংগঠনের নীতিমালা অনুসরণ করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator