সিরাজগঞ্জে বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাসায় আগুন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জে বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাসায় আগুন

Rakibul Islam avatar   
Rakibul Islam
সিরাজগঞ্জে বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাসায় আগুন
সিরাজগঞ্জে বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাসায় আগুন
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনের গ্যাস রাইজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।..

সিরাজগঞ্জে বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনের গ্যাস রাইজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউস্থিত মন্ত্রীর বাসার মূল ফটকে এই অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত হচ্ছিল। একপর্যায়ে হঠাৎ করেই মন্ত্রীর বাসার সামনের গ্যাস রাইজারে বিকট শব্দে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. শরিফুল ইসলাম জানান, দুপুর সোয়া ১টার দিকে মন্ত্রীর বাসভবনে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভাতে সক্ষম হয়। 

বাসার গেটম্যানের দেওয়া তথ্যানুযায়ী, ডাইরেক্ট গ্যাস রাইজারের ওপর বজ্রপাত হওয়ায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator