মঙ্গলবার(৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে " মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা" শীর্ষক প্রতিপাদ্য বিষয়ে র্যালিতে নেতৃত্ব ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ।
উপজেলা শিক্ষা অফিসার মিনারা বেগমের সভাপতিত্বে এসময় উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান, অধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর ফিরোজ হোসেন খান, সহকারি অধ্যাপক মেছবাহুল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার জাহান ই গুলশান আরা প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট