লক্ষ্মীপুরের রামগতিতে জোড়া হত্যা মামলাকে ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে মিথ্যা অপহরণ মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।
সোমবার (৭ সেপ্টেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, জোড়া হত্যা মামলার তদন্ত ও বিচার কার্যক্রম ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগ এনে একটি মামলা করা হয়েছে। তারা এ মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা জোড়া হত্যা মামলার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বক্তারা বলেন, সত্য উদঘাটনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং কোনো মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার সুযোগ দেওয়া যাবে না।
রামগতিতে জুড়া হত্যা মামলাকে দামাচাপা দেওয়ার জন্য মিথ্যা অপহরণ মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করা হয়।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
রামগতিতে জুড়া হত্যা মামলাকে দামাচাপা দেওয়ার জন্য মিথ্যা অপহরণ মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করা হয়।..
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগতিতে জোড়া হত্যা মামলাকে ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে মিথ্যা অপহরণ মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।
Aucun commentaire trouvé