বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু | আই নিউজ বিডি

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু

ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
Eidok-এ শেয়ার
বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু
ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে পড়ে রাহুল বিশ্বাস (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পৌরসভার স্টেডিয়াম (জর্জ একাডেমীর খেলার মাঠ) মাঠসংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা। নিহত রাহুল বিশ্বাস পৌরসভার দক্ষিণ শিবপুর গ্রামের বাসিন্দা কামাল বিশ্বাসের মেঝো ছেলে। সে স্থানীয় একটি ভাঙারির দোকানে কাজ করত।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টির মধ্যেই বাড়ি থেকে বের হয় রাহুল। দীর্ঘ সময় পার হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর স্বজনরা আশপাশের বিভিন্ন স্থানে তার খোঁজ শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে স্টেডিয়াম মাঠসংলগ্ন পুকুরে তল্লাশি চালানো হয়। বিকেল ৪টার দিকে স্বজনরা পুকুরের পানিতে রাহুলের মরদেহ দেখতে পান। পরে তাকে পানি থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

রাহুলের বাবা কামাল বিশ্বাস বলেন, সকালে তিনি দোকানে ছিলেন। পরে দোকান বন্ধ করে বাড়িতে এসে বিশ্রাম নিচ্ছিলেন। ঘুম থেকে ওঠার পর ছেলেকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্টেডিয়ামের পাশের পুকুর থেকে ছেলের মরদেহ উদ্ধার করা হয়। তার ছেলে মৃগী রোগে আক্রান্ত ছিল বলেও জানান তিনি।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুকুর থেকে কিশোরটির মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদনে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 65 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 102 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 112 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 120 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 ভিউ