ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টারঃ-
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের শেখেরচর এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) পরিচালিত অভিযানে নদীতে অবৈধভাবে স্থাপিত বালু উত্তোলনের ড্রেজার ও বালু পরিবহনের পাইপ ভেঙে ফেলা হয়।
অভিযানটি পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের ড্রেজার ও পাইপ ভেঙে দিল প্রশাসন
Ứng dụng "Eye News BD"
Bình luận 0