পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

Md Asaduzzaman  avatar   
Md Asaduzzaman
পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ
পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ
ছবি: সংগৃহীত
পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

মোঃ আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে এ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণের পাশাপাশি বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও গাছের যথাযথ পরিচর্যার বিষয়ে তাদের উৎসাহিত করা হয়।

কৃষিবিদ নাজমুল হাসান জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ, মাটির ক্ষয় রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণসহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা প্রয়োজন। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা হবে।

তিনি আরও জানান, ইতোমধ্যে পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালে তাঁর ব্যক্তিগত উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের কর্মসূচি পরিচালনার পরিকল্পনা রয়েছে।

চারা বিতরণ অনুষ্ঠানে পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহকারী শিক্ষক মারছুছা সরকার, জিল্লুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা সম্ভব। শুধু চারা বিতরণ নয়, প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় গাছ লাগিয়ে নিয়মিত পরিচর্যার দায়িত্ব নিতে হবে।

এ সময় শিক্ষার্থীরা গাছের চারা পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

لم يتم العثور على تعليقات


News Card Generator