গাজীপুরে শ্রমিকবাহী বাস খাদে পড়ে ১৫ শ্রমিক আহত
কালিয়াকৈর (গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি শ্রমিকবাহী বাস রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ১৫ জন কারখানা শ্রমিক আহত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, কারখানার শ্রমিকদের নিয়ে বাসটি কুতুবদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে এসে আহত শ্রমিকদের উদ্ধার করেন। পরে অন্তত ১৫ জনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Комментарии 0