প্রতিমন্ত্রী আব্দুল বারী ও সহধর্মিণীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

প্রতিমন্ত্রী আব্দুল বারী ও সহধর্মিণীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল..

M Rasel Ahmed avatar   
M Rasel Ahmed
প্রতিমন্ত্রী আব্দুল বারী ও সহধর্মিণীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল..
প্রতিমন্ত্রী আব্দুল বারী ও সহধর্মিণীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল..
ছবি: সংগৃহীত
প্রতিমন্ত্রী আব্দুল বারী ও সহধর্মিণীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি ও তাঁর সহধর্মিণীর দ্রুত আরোগ্য কামনা এবং সড়ক দুর্ঘটনায় নিহত ফিরোজা বেগমের রুহের মাগফেরাত কামনায় জয়পুরহাটের বড়তারা ইউনিয়নের বাঘাপাড়া গ্রামে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৬ সেপ্টেম্বর) বাঘাপাড়া গ্রামে বড়তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাহমুদুল ইসলাম পুতুলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি ও তাঁর সহধর্মিণীর দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করা হয়। একই সঙ্গে দুর্ঘটনায় নিহত ফিরোজা বেগমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

没有找到评论


News Card Generator