সারের দাবিতে লালমনিরহাটে রংপুর-বুড়িমারী মহাসড়ক অবরোধ। বিক্ষোভ করেছেন… | আই নিউজ বিডি

লালমনিরহাট

সারের দাবিতে লালমনিরহাটে রংপুর-বুড়িমারী মহাসড়ক অবরোধ। বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা। ‎‎

‎রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বাফা (বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন) গুদামের সামনে সারের দাবিতে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে, লালমনিরহাটে রংপুর-বুড়িমারী মহাসড়ক অবরোধ ও বি..
Eidok-এ শেয়ার
সারের দাবিতে লালমনিরহাটে রংপুর-বুড়িমারী মহাসড়ক অবরোধ। বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা। ‎‎
ছবি: সংগৃহীত

 
‎​লালমনিরহাট প্রতিনিধি
‎রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বাফা (বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন) গুদামের সামনে সারের দাবিতে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে, লালমনিরহাটে রংপুর-বুড়িমারী মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে দুর্ভোগের সৃষ্টি হয়।

‎অবরোধকরী কৃষকের জানান, আমনের ভরা মৌসুমে সারের তীব্র সংকট, বেশ কিছুদিন ধরে আমন ধানের জমিতে সার প্রয়োগের সময় হলেও সময়মতো ও ন্যায্যমূল্যে সার পাচ্ছেন না।

রবিবারেও সার না পেয়ে বিক্ষুব্ধ কৃষকরা ফেটে পড়েন। তারা বাফা গুদাম এলাকার সামনের সড়কে গাছের গুঁড়ি ফেলে পথরোধ করেন এবং ডিলার ও সিন্ডিকেটের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে ক্ষুব্ধ কৃষকরা দায়িত্বরত কৃষি বিভাগের কয়েকজন মাঠকর্মী ও এক ডিলারকে ধাওয়া করেন। প্রাণভয়ে তারা পালিয়ে স্থানীয় একটি পেট্রোল পাম্পের ভেতর আশ্রয় নিলে কৃষকরা তাদের সেখানে অবরুদ্ধ করে রাখেন।
‎
‎​আন্দোলনরত কৃষকদের অভিযোগ, ডিলাররা সিন্ডিকেট তৈরি করে কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া হচ্ছে এবং  প্রকৃত কৃষকরা সময়মতো সার পাচ্ছেন না। অথচ কালোবাজারে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে।
‎
‎​ঘটনার খবর পেয়ে লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক, পুলিশ সুপার এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবিগুলো   শোনেন। পরে প্রশাসনের পক্ষ থেকে  নিয়মতান্ত্রিক উপায়ে ডিলারের মাধ্যমে কৃষকদের মাঝে সার বিতরণের ব্যবস্থা করা হলে পরিস্থিতি শান্ত হয়। এরপর কৃষকরা অবরোধ তুলে নিলে বেলা ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
‎
‎​এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক বলেন, জেলায় সারের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত সার মজুদ রয়েছে। তবে বিতরণ ব্যবস্থার কিছু ত্রুটি ও অব্যবস্থাপনার কারণে সাময়িকভাবে এই অনাকাঙ্ক্ষিত সমস্যার সৃষ্টি হয়ছে। কৃষকদের দাবি অনুযায়ী তাৎক্ষণিকভাবে সুষ্ঠু ব্যবস্থাপনায় সার বিতরণ শুরু করা হয়েছে। এই প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা সিন্ডিকেটের প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
‎
‎​প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় এবং দ্রুত সার প্রাপ্তির আশ্বাসে স্বস্তি প্রকাশ করেছেন আন্দোলনরত স্থানীয় কৃষকরা।
‎

 

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা اخبار منطقه শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 13 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন اخبار منطقه মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 60 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া اخبار منطقه সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক اخبار منطقه সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 309 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ اخبار منطقه উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন اخبار منطقه ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 Views মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী اخبار منطقه মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী 71 Views