রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, আজ নাগরিক সংবর্ধনা | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, আজ নাগরিক সংবর্ধনা

রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, আজ নাগরিক সংবর্ধনা

হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁও প্রতিনিধি:

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে স..
Eidok-এ শেয়ার
রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, আজ নাগরিক সংবর্ধনা
ছবি: সংগৃহীত

 


ঠাকুরগাঁও প্রতিনিধি:

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে সফরে এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগমনকে ঘিরে জেলার সর্বত্র বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে মানুষ ছুটে আসছেন তাকে স্বাগত জানাতে।

রোববার দুপুর ১টার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে। সেখান থেকে তিনি সার্কিট হাউজে যান। সেখানে রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার দেওয়া হয়।

পরে রাষ্ট্রপতি শহরের সেনুয়া এলাকায় গিয়ে তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন।

রাষ্ট্রপতির সফরের প্রথম দিনেই ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে আয়োজন করা হয়েছে নাগরিক সংবর্ধনার। বিকেলের এ আয়োজনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ, রাজনৈতিক নেতা-কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষের অংশ নেওয়ার কথা রয়েছে। তাকে কাছ থেকে একনজর দেখতে ইতোমধ্যে সংবর্ধনাস্থলে মানুষের ব্যাপক সমাগম শুরু হয়েছে।

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ঠাকুরগাঁও শহরও পেয়েছে নতুন সাজ। বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণ করা হয়েছে বর্ণিল তোরণ। ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জায় সেজেছে শহরের বিভিন্ন এলাকা।

ঠাকুরগাঁও নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক আবু মোহাম্মদ খয়রুল কবির বলেন, ঠাকুরগাঁওয়ের সন্তান দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হওয়ায় এটি জেলার মানুষের জন্য গর্বের বিষয়। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে রাষ্ট্রপতিকে স্মরণীয় সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে দুই দিনের সরকারি সফরের দ্বিতীয় দিন সোমবার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে জামালপুর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে শহর ও কর্মসূচির বিভিন্ন স্থানে জোরদার করা হয়েছে নিরাপত্তা। রাষ্ট্রপতির চলাচলের পথ, অনুষ্ঠানস্থল ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে।

নিজ জেলার সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে প্রথমবার ঠাকুরগাঁওয়ে আসায় স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে আনন্দ, উচ্ছ্বাস ও গর্বের অনুভূতি।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন السياسة সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 114 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন السياسة আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 57 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ السياسة কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 67 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম السياسة যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 101 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট السياسة কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 109 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির السياسة ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 112 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী السياسة গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 125 Views