ভোলা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী জনাব ফয়জুল করিমের বক্তব্যকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সচেতন নাগরিক ও ভোটারদের একট.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ভোলা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী জনাব ফয়জুল করিমের বক্তব্যকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সচেতন নাগরিক ও ভোটারদের একট..

জাকারিয়া রানা avatar   
জাকারিয়া রানা
ভোলা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী জনাব ফয়জুল করিমের বক্তব্যকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সচেতন নাগরিক ও ভোটারদের একট..
ভোলা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী জনাব ফয়জুল করিমের বক্তব্যকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সচেতন নাগরিক ও ভোটারদের একট..
ছবি: সংগৃহীত
জাকারিয়া রানা
স্টাফ রিপোর্টার

ফয়জুল করিমের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের প্রার্থীদের ভোট না দেওয়ার ঘোষণা

ভোলা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী জনাব ফয়জুল করিমের বক্তব্যকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সচেতন নাগরিক ও ভোটারদের একটি পক্ষ।

প্রতিবাদকারীদের অভিযোগ, ফয়জুল করিম ছারছীনা দরবার শরীফের সম্মানিত পীর মহোদয়দের সম্পর্কে মিথ্যাচার করেছেন। একই সঙ্গে পবিত্র মসজিদে বসে রাজনৈতিক অপব্যাখ্যামূলক বক্তব্য প্রদান এবং নির্বাচন ও ভোটাধিকার নিয়ে ব্যঙ্গাত্মক ও অবমাননাকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তারা বলেন, সংশ্লিষ্ট প্রার্থীকে তার বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। যতক্ষণ পর্যন্ত তিনি প্রকাশ্যে ক্ষমা না চাইবেন, ততক্ষণ পর্যন্ত জামায়াতে ইসলামী কর্তৃক সারা বাংলাদেশে মনোনীত কোনো এমপি, চেয়ারম্যান, মেয়র ও মেম্বার প্রার্থীকে ভোট দেওয়া থেকে বিরত থাকার ঘোষণা দেন তারা।

প্রতিবাদকারীদের পক্ষ থেকে বলা হয়, “যতক্ষণ পর্যন্ত উক্ত প্রার্থী তার এই ধৃষ্টতাপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত জামায়াতে ইসলামী কর্তৃক সারা বাংলাদেশে মনোনীত কোনো এমপি, চেয়ারম্যান, মেয়র ও মেম্বার প্রার্থীকে ভোট দেওয়া থেকে বিরত থাকব।”

তাদের দাবি, একজন সচেতন নাগরিক ও ভোটার হিসেবে এটি কোনো সংঘাতমূলক কর্মসূচি নয়; বরং সংশ্লিষ্ট বক্তব্যের প্রতিবাদে একটি প্রকাশ্য ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদ।

প্রতিবাদকারীরা একই সঙ্গে সংশ্লিষ্ট বক্তব্যের বিষয়ে প্রকাশ্যে ব্যাখ্যা ও ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছেন।

Ingen kommentarer fundet


News Card Generator