সমবায় সমিতির অফিসে চাঁদা দাবি, হামলা-ভাঙচুর ও লুটের অভিযোগ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সমবায় সমিতির অফিসে চাঁদা দাবি, হামলা-ভাঙচুর ও লুটের অভিযোগ..

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
সমবায় সমিতির অফিসে চাঁদা দাবি, হামলা-ভাঙচুর ও লুটের অভিযোগ..
সমবায় সমিতির অফিসে চাঁদা দাবি, হামলা-ভাঙচুর ও লুটের অভিযোগ..
ছবি: সংগৃহীত
‎‎উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহ:

ময়মনসিংহ নগরীর মাসকান্দা উন্নয়ন শ্রমজীবী সমবায় সমিতির কার্যালয়ে চাঁদা দাবি করে হামলা, ভাঙচুর ও নগদ টাকাসহ মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সমিতির দুই কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর ঢাকা বাইপাস মোড় সংলগ্ন সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পক্ষ জানিয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় সিদ্দিক মিয়ার নেতৃত্বে রফিক ও সুন্দরী লিটনসহ ১০-১২ জনের একটি দল রাতের দিকে সমিতির কার্যালয়ে প্রবেশ করে। এ সময় তারা কর্মকর্তা-কর্মচারীদের গালাগাল ও ভয়ভীতি প্রদর্শন করে এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা সমিতির ম্যানেজার মো. শাওন আহম্মেদ (৩০) ও নারী স্টাফ শামীমা (২২)-কে মারধর করে বলে অভিযোগ করা হয়েছে। পরে তারা কার্যালয়ের ক্যাশ বাক্সে থাকা ৮ লাখ টাকা এবং প্রায় ৭০ হাজার টাকা মূল্যের একটি ল্যাপটপ নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া কার্যালয়ের বিভিন্ন ফাইল, আসবাবপত্র ও আলমারি ভাঙচুর করা হয়। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সমিতি কর্তৃপক্ষ।

ভুক্তভোগী পক্ষের দাবি, কার্যালয়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রমাণ পাওয়া যাবে।

হামলায় আহত শাওন আহম্মেদ ও শামীমাকে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator