ইয়াছিন কবির :
সিরাজগঞ্জের কামারখন্দে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার জামতৈল এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কামারখন্দ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের প্রস্তাবিত কমিটির সভাপতি মোছা. নাজমা খাতুন পান্না।
সভায় প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক শামসুন্নাহার, সাংগঠনিক সম্পাদক মাহমুদা আক্তার মিথিলা খান ও সদস্য মোছা. আলেয়া বেগমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ৯ সেপ্টেম্বর জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট