ইয়াছিন কবির:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলর ঝাঐল ফ্লাইওভার এলাকা হতে একশত পঁচানব্বই পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জুরান আলী (৪০) এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত ০৪ সেপ্টেম্বর (শুক্রবার ) রাত্রী আনুমানিক পৌনে দশটায় সময়ে কামারখন্দ উপজেলার ঝাঐল ফ্লাইওভারে নিচে উত্তর দিকে মো. মুকুল হোসেন এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে একশত পঁচানব্বই পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। যাহার আনুমানিক মূল্য আটান্ন হাজার পাঁচশত টাকা।
শনিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী হলেন সিরাজগঞ্জ সদরের বড় শিমুল পঞ্চ সোনা এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মো. জুরান আলী (৪০)।
কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের ভাষ্য, শুক্রবার রাতে পুলিশকে দেখে জুরান আলী তাড়াহুড়ো করে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন। এতে পুলিশের সন্দেহ হলে কামারখন্দের ঝাঐল ফ্লাইওভার ব্রিজ এলাকায় তাঁকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৯৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় জুরান আলীর বিরুদ্ধে কামারখন্দ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।