কচুয়া উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বশির মজুমদারকে নিয়ে ভোটারদের আগ্রহ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কচুয়া উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বশির মজুমদারকে নিয়ে ভোটারদের আগ্রহ..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
কচুয়া উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বশির মজুমদারকে নিয়ে ভোটারদের আগ্রহ..
কচুয়া উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বশির মজুমদারকে নিয়ে ভোটারদের আগ্রহ..
ছবি: সংগৃহীত

পরিশেষে বশির মজুমদার ৬নং কচুয়া উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।..

মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:


চাঁদপুরের কচুয়া উপজেলার ৬নং কচুয়া উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ‘জানতে চায়, জানাতে চায়—১৪’ পর্বে উঠে এসেছে মোঃ বশির মজুমদারের নাম।

মোঃ বশির মজুমদার ৬নং কচুয়া উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা। তেতৈয়া মজুমদার বাড়ির এম.এ. আজিজ মজুমদারের কনিষ্ঠ পুত্র তিনি। ৫নং ওয়ার্ডটি পূর্ব পাশে খিড্ডা ও পশ্চিম পাশে তেতৈয়া—এ দুটি গ্রাম নিয়ে গঠিত।

শিক্ষাজীবনে তিনি হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, দোল্লাই নবাবপুর কলেজ থেকে এইচএসসি এবং মেহের ডিগ্রি কলেজ থেকে বিএসএস ডিগ্রি অর্জন করেন।

রাজনৈতিক পরিচয়ের বিষয়ে বশির মজুমদার জানান, তিনি ৬নং কচুয়া উত্তর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। জনপ্রতিনিধি হিসেবে তিনি বলেন, যখন যে সরকার ক্ষমতায় থাকে, তখন সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশীদার হিসেবে কাজ করার চেষ্টা করেন।

সামাজিক কর্মকাণ্ডের বিষয়ে তিনি বলেন, ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি মানুষের সঙ্গে মিলেমিশে বিভিন্ন মানবিক কাজে যুক্ত রয়েছেন। বর্তমানে মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা তার কাছে অনেকটা নেশায় পরিণত হয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকতার সঙ্গেও দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন বশির মজুমদার। তিনি কচুয়া প্রেসক্লাবের সদস্য, দৈনিক চাঁদপুর কণ্ঠের কচুয়া প্রতিনিধি এবং দৈনিক চাঁদপুর জমিনের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া তেতৈয়া ক্বারিয়ানা মাদ্রাসা ও এতিমখানার কার্যকরী কমিটির সদস্য, তেতৈয়া মজুমদার বাড়ির পারিবারিক কবরস্থানের সভাপতি এবং তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এসব সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকায় পরিচিতি ও সুনাম অর্জন করেছেন বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে।

পেশাগত জীবনে সাংবাদিকতার পাশাপাশি একটি ঔষধ কোম্পানিতে চাকরি করেন বশির মজুমদার। পাশাপাশি তিনি ‘মজুমদার কৃষি ঘর’-এর স্বত্বাধিকারী এবং বাংলাদেশ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির একজন পরিবেশক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আসন্ন ইউপি নির্বাচনে ভোটারদের উদ্দেশে বশির মজুমদার বলেন, “আগামী ইউপি নির্বাচনে আপনারা যদি মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত হওয়ার সুযোগ দেন, তাহলে নির্বাচিত হয়ে সাধারণ মেহনতি মানুষের পাশে দাঁড়ানো এবং তারা যাতে প্রয়োজনীয় সহযোগিতা পেতে পারে, সে বিষয়ে কাজ করব ইনশাআল্লাহ।”

পরিশেষে বশির মজুমদার ৬নং কচুয়া উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator