বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালাইয়ে জিয়া সাইবার ফোর্সের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালাইয়ে জিয়া সাইবার ফোর্সের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত..

Md. Sajibul Islam Pavel avatar   
Md. Sajibul Islam Pavel
বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালাইয়ে জিয়া সাইবার ফোর্সের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত..
বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালাইয়ে জিয়া সাইবার ফোর্সের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
****

বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালাইয়ে জিয়া সাইবার ফোর্সের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাইয়ে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলার কালাই সরকারি মহিলা কলেজ হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মিলন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহীম হোসেন ফকির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক আশীষ কুমার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনিসুর রহমান তালুকদার, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মৌদুদ আলম,পৌর বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহবায়ক আব্দুল আলীম সরকার, উদয়পুর ইউনিয়ন বিএনপি নেতা টুকু চৌধুরীসহ
জেলা জিয়া সাইবার ফোর্সের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।সঞ্চালনায় ছিলেন জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্সের সহ যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম লেবু।

প্রধান অতিথি ইব্রাহিম হোসেন ফকির বলেন,
জিয়া সাইবার ফোর্স বিএনপির কঠিন সময়ে গঠিত হয়েছিল। দলের জন্য কাজ করেছে। আমরা আশা করি জিয়া সাইবার ফোর্স তাদের জায়গা থেকে দলের জন্য সঠিকভাবে কাজ করবে। সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

Nema komentara


News Card Generator