সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে উত্তরায় বিদ্যুৎমন্ত্রীর আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে উত্তরায় বিদ্যুৎমন্ত্রীর আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া..

Juwel Hossain avatar   
Juwel Hossain
সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে উত্তরায় বিদ্যুৎমন্ত্রীর আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া..
সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে উত্তরায় বিদ্যুৎমন্ত্রীর আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া..
ছবি: সংগৃহীত
ঢাকার উত্তরা ক্লাবে সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়..

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রাক্তন মন্ত্রী এবং সিরাজগঞ্জের কৃতী সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩রা সেপ্টেম্বর) বাদ মাগরিব ঢাকার উত্তরা ক্লাবের ইউসিবি ফ্যামিলি লাউঞ্জে সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক ভিপি শামিম খান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান এবং উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজাদ হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বক্তব্য প্রদান করেন।

বক্তারা তাঁদের বক্তব্যে উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন এবং দেশের রাজনীতিতে ইকবাল হাসান মাহমুদ টুকুর গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীরভাবে স্মরণ করেন। তাঁর দ্রুগ রোগমুক্তি, দীর্ঘায়ু ও শারীরিক সুস্থতা কামনা করে তাঁরা দেশবাসীর কাছে বিশেষ দোয়ার আহ্বান জানান।

আলোচনা শেষে মোনাজাতে ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator