কর্মী সমাবেশে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের বৃদ্ধাশ্রম তৈরীর অঙ্গীকার
সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বামনগ্রামের ফকিরপাড়ায় এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিন্দারপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিন্দারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি সুলতান মাহমুদ।
সমাবেশের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আতিউল ইসলাম পালাশ ও নওফেল মাস্টার
আয়োজনে ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী গোলাম রব্বানী ও স্থানীয় বাসিন্দারা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হককে তৃণমূল পর্যায়ে জনপ্রিয়, কর্মী সমর্থকদের আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ এবং সাজ্জাদুল হককে বিজয়ী করার লক্ষ্যে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মী সমাবেশে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হক বলেন, আমাকে দলীয়ভাবে মনোনয়ন বা সর্মথন দেওয়া হলে এবং আমি চেয়ারম্যান নির্বাচিত হলে এই ইউনিয়নকে সন্ত্রাস, মাদক ও জুয়ামুক্ত করার চেস্টা করবো। আর আমার এই ইউনিয়নে গরিব দুঃখী যে সকল বৃদ্ধ মানুষ রয়েছে, যাদের দেখার কেউ নেই তাদের জন্য একটা বৃদ্ধাশ্রম বানাবো।
কর্মী সমাবেশে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের বৃদ্ধাশ্রম তৈরীর অঙ্গীকার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
কর্মী সমাবেশে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের বৃদ্ধাশ্রম তৈরীর অঙ্গীকার..
ছবি: সংগৃহীত
****
কোন মন্তব্য পাওয়া যায়নি