কামারখন্দে মন্ত্রীর সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কামারখন্দে মন্ত্রীর সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল ..

মো. ইয়াছিন কবির avatar   
মো. ইয়াছিন কবির
কামারখন্দে মন্ত্রীর সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল ..
কামারখন্দে মন্ত্রীর সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল ..
ছবি: সংগৃহীত
****

ইয়াছিন কবির:

রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় সকালে কোরআন খতম ও বিকেলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)  বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত সুস্থতা কামনা করে  বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।  পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সম্মিলিত সকল অসুস্থ মানুষদের সুস্থতার জন্য দোয়া করা হয়। 

দোয়া মাহফিলে উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বী উথান, সাবেক সিনিয়র সভাপতি মো. আব্দুল বারী, সহসভাপতি গোলাম সাকলাইন চঞ্চল, উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ আলীম মন্ডল, ঝাঐল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম আব্দুল আলীম, ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  হায়দার আলী, রায়দৌলতপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ আব্দুল মান্নান মধু, 
জামতৈল ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি সোহেল মাহমুদ খান, উপজেলা যুবদলের সদস্য সচিব হাসনাতে রাব্বী সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ সোহেল আহমেদ,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কায়েস রেজা লিখন, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব তানভীর ইসলামসহ দলের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও আগামীকাল শুক্রবার উপজেলার প্রতিটি মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

দোয়া মাহফিল শেষে উপস্থিতি সকলের মধ্য মিষ্টান্ন বিতরণ কর হয়। 

Geen reacties gevonden


News Card Generator