বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল..

Juwel Hossain avatar   
Juwel Hossain
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল..
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল..
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনের বাসভবনে এ বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়..

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, বিএনপি’র কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকুর আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনের নিজ উদ্যোগে তাঁর বাসভবনে এ বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।

দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় রাশেদুল হাসান রঞ্জন বলেন, "ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই শুধু সিরাজগঞ্জের নন, তিনি সমগ্র উত্তরবঙ্গের গণমানুষের আস্থা ও ভালোবাসার ঠিকানা। উত্তরবঙ্গের উন্নয়ন ও রাজপথের সংগ্রামে তিনি সর্বদা অভিভাবকের মতো ভূমিকা রেখেছেন। তাঁর অসুস্থতার খবরে আমরা গভীরভাবে চিন্তিত। 

তিনি বলেন, দেশবাসী ও সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে আমরা তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে পুনরায় আমাদের মাঝে ফিরে আসেন।"

আলোচনা শেষে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত আরোগ্য, শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে খাস ফরিয়াদ জানানো হয়। 

একই সাথে দেশ ও জাতির শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

Ingen kommentarer fundet


News Card Generator