পীরগঞ্জ পৌর শহরে ১০ কোটি ৬৬ লাখ টাকায় ৭ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

পীরগঞ্জ পৌর শহরে ১০ কোটি ৬৬ লাখ টাকায় ৭ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
שיתוף ב-Eidok
পীরগঞ্জ পৌর শহরে ১০ কোটি ৬৬ লাখ টাকায় ৭ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
צילום: ארכיון

পীরগঞ্জ পৌর শহরে ১০ কোটি ৬৬ লাখ টাকায় ৭ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

মোঃ আসাদুজ্জামান

পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় ১০ কোটি ৬৬ লাখ ৭৭ হাজার ২৯০ টাকা ব্যয়ে ৭ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়ন হতে যাওয়া এ প্রকল্পে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কার ও উন্নয়ন করা হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পীরগঞ্জ পৌরসভা এলাকায় আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। প্রকল্পের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ এবং পীরগঞ্জ পৌরসভার প্রশাসক গোলাম রব্বানী সরদার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠু, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক, ৯ নম্বর সেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুল ও বকুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

প্রকল্পের আওতায় পীরগঞ্জ পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজ করা হবে। এর মধ্যে বীরগঞ্জ সড়ক, গোদাগাড়ী সড়ক, রঘুনাথপুর কাজী নজরুল ইসলাম সড়ক ও ডা. মোস্তফা আহমেদ সড়কসহ বিভিন্ন সংযোগ সড়ক রয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় স্থানে ড্রেন নির্মাণ ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়নও করা হবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পৌর শহরের বিভিন্ন সড়ক সংস্কার ও উন্নয়নের প্রয়োজন ছিল। প্রকল্পটি বাস্তবায়িত হলে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি জলাবদ্ধতা কমবে এবং পথচারী ও যানবাহন চলাচলে স্বাচ্ছন্দ্য ফিরবে।

পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়নকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। তাদের আশা, নির্ধারিত সময়ে কাজ শেষ হলে পীরগঞ্জ পৌর শহরের যোগাযোগব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত חדשות המחוז মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 Views নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ חדשות המחוז নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 83 Views প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা חדשות המחוז প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 62 Views মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন חדשות המחוז মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 50 Views ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ חדשות המחוז ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 Views হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা חדשות המחוז হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 83 Views জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী חדשות המחוז জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 44 Views