ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব এনএস-এর ২০২৬–২৭ অর্থবছরের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহ গালিব। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বর্ষের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের রেজাউল ইসলাম রাকিব।
সংগঠনটির উপদেষ্টা দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ অলী উল্ল্যাহ ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম শামছুল হক সিদ্দিকী, প্রধান নির্বাচন কমিশনার সাজ্জাতুল্লাহ শেখ এবং সভাপতি এস এম শামীমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
সংগঠনটি ২০১৬–১৭ শিক্ষাবর্ষ থেকে আতিকুর ও সাইফুদ্দিনের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠাতা হজরত আজিজুর রহমান কায়েদ সাহেবের অমিয় বাণী "আল-ইত্তিহাদ মা'আল ইখতিলাফ", অর্থাৎ মতপার্থক্য থাকা সত্ত্বেও ঐক্যের নীতিকে ধারণ করে সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
নবনির্বাচিত সভাপতি আসাদুল্লাহ গালিব বলেন, "শিক্ষার্থীদের কল্যাণে হজরত কায়েদ সাহেব হুজুরের অমিয় বাণীকে সামনে রেখেই আমরা এগিয়ে যেতে চাই। পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্বকে শক্তিশালী করার মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং আমাদের প্রিয় ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার সুনাম ও সুখ্যাতি আরও বিস্তৃত করাই আমাদের লক্ষ্য।"
নবনির্বাচিত সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাকিব বলেন, "আমাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করায় সংগঠনের সিনিয়র ও সাবেক নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বিভাজন নয়, বাড়াবাড়ি নয়, ছাড়াছাড়ি নয়—মধ্যমপন্থা ও পারস্পরিক শ্রদ্ধার নীতি অবলম্বন করে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীলভাবে এগিয়ে নিতে চাই। শিক্ষার্থীদের কল্যাণ ও পারস্পরিক ভ্রাতৃত্বই হবে আমাদের কার্যক্রমের মূল ভিত্তি।"
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের হাত ধরে ইসলামী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব এনএস আরও সুসংগঠিত, কল্যাণমুখী ও ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে এগিয়ে যাবে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার ঐতিহ্য, সুনাম ও গৌরবকে আরও সমুজ্জ্বল করবে।
এ আর খালিদ
ইবি প্রতিনিধি
মোবা: ০১৬৪৫৩৬৩৬৩১
তারিখ: ০২.০৯.২০২৬