বিদ্যুৎমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জ প্রেসক্লাবে দোয়া মাহফিল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বিদ্যুৎমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জ প্রেসক্লাবে দোয়া মাহফিল..

Juwel Hossain avatar   
Juwel Hossain
বিদ্যুৎমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জ প্রেসক্লাবে দোয়া মাহফিল..
বিদ্যুৎমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জ প্রেসক্লাবে দোয়া মাহফিল..
ছবি: সংগৃহীত
****

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, বিএনপি কেন্দ্রীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকুর আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে সংগঠনের কার্যালয়ের তৃতীয় তলায় আধুনিক কনফারেন্স রুমে এ মাহফিলের আয়োজন করা হয়।

​সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ প্রার্থনা ও মোনাজাত পরিচালনা করেন সিরাজগঞ্জ সদর চৌরাস্তা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোয়াজ্জেম হোসেন। মোনাজাতে সিরাজগঞ্জের এই কৃতী সন্তানের দ্রুত সুস্থতা, শারীরিক দীর্ঘায়ু এবং সামগ্রিক কল্যাণ কামনা করা হয়।

​এসময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল ও ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক মিলন সেখ, অর্থ-সম্পাদক নুরুল ইসলাম রইসী, দপ্তর সম্পাদক এনামুল হক, প্রচার সম্পাদক রহমত আলী, কার্যকারী সদস্য সোহাগ হাসান জয় সহ স্থানীয় প্রবীণ ও নবীন সাংবাদিক এবং শহরের বিভিন্ন স্তরের সম্মানিত সুধীজন উপস্থিত ছিলেন।

No se encontraron comentarios


News Card Generator