সিংড়ায় দুর্যোগপীড়িতদের পাশে প্রশাসন, দেওয়া হলো নগদ সহায়তা | আই নিউজ বিডি

সিংড়ায় দুর্যোগপীড়িতদের পাশে প্রশাসন, দেওয়া হলো নগদ সহায়তা

নাটোরের সিংড়ায় বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৮ জনের মাঝে নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।..
Eidok-এ শেয়ার
সিংড়ায় দুর্যোগপীড়িতদের পাশে প্রশাসন, দেওয়া হলো নগদ সহায়তা
ছবি: সংগৃহীত

 

বায়েজীদ ইসলাম জয়
সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৮ জনের মাঝে নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সুবিধাভোগীদের হাতে এসব চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিঠুন কুন্ডু ও সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিঠুন কুন্ডু জানান, মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮ জনের মাঝে মোট ১ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতেই সরকারের পক্ষ থেকে এ ধরনের মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সাময়িকভাবে হলেও আর্থিক সংকট মোকাবিলায় কিছুটা স্বস্তি পাবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারি সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Diğer নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 67 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Diğer সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 104 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Diğer সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Diğer শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Diğer গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Diğer ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Diğer সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 Views