আমরা দলবদল করে বিএনপিতে আসা নেতাদের রাজনীতি করি না;- শামসুদ্দিন মিয়া… | আই নিউজ বিডি

আমরা দলবদল করে বিএনপিতে আসা নেতাদের রাজনীতি করি না;- শামসুদ্দিন মিয়া ঝুনু

ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
Eidok-এ শেয়ার
আমরা দলবদল করে বিএনপিতে আসা নেতাদের রাজনীতি করি না;- শামসুদ্দিন মিয়া ঝুনু
ছবি: সংগৃহীত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২ সেপ্টম্বর) বিকেলে দলের একাংশের উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিকেল ৫টার দিকে বোয়ালমারী অডিটোরিয়াম চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। এতে নেতৃত্ব দেন বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সামসুদ্দিন মিয়া ঝুনু। শোভাযাত্রাটি পৌরসদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়াম চত্বরে ফিরে আসে। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মনির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সামসুদ্দিন মিয়া ঝুনু। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ড. আব্দুস সবুর শেখ, সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস জাহাঙ্গীর আলম মুকুল মিয়া, বিএনপি নেতা মফিজুর কাদের খান মিল্টন, সাবেক কাউন্সিলর ও উপজেলা যুবদলের আহবায়ক মিনাজুর রহমান লিপন, প্রফেসর শাহিন আলমসহ স্থানীয় নেতারা।
সভায় সামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, ‘ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী দল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের পতাকা বহন করে আসছি। দলের দুর্দিনে আমরা নেতাকর্মীদের পাশে ছিলাম। অথচ আমাদের বহিষ্কৃত নেতা হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’
তিনি অভিযোগ করেন, ‘যারা বিগত সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়েছে, অর্থের বিনিময়ে তাদের দলে ভেড়ানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা তার প্রতিবাদ করেছি। ময়েনদিয়ায় সাম্প্রতিক উত্তেজনার পেছনে যেসব বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে, সেগুলোরও সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘আমরা দলবদল করে বিএনপিতে আসা নেতাদের রাজনীতি করি না; আমরা শহীদ জিয়ার আদর্শের প্রকৃত সৈনিক। দলের দুর্দিনে যেমন ছিলাম, সুদিনেও তেমনি থাকব। এখন সময় ঐক্যবদ্ধ হয়ে বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের লক্ষ্য ও কর্মসূচিকে এগিয়ে নেওয়ার।’
সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা সামসুদ্দিন মিয়া ঝুনুর পাশে থাকার এবং দলের সাংগঠনিক কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

Comments 0

No comments found

Related News Articles

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Other নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 72 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Other সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 107 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Other সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Other শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Other গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Other ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Other সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 Views