দুদকের ‘প্রাথমিক সত্যতা’র দাবি, প্রমাণ প্রকাশের আহ্বান আসিফ মাহমুদের.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দুদকের ‘প্রাথমিক সত্যতা’র দাবি, প্রমাণ প্রকাশের আহ্বান আসিফ মাহমুদের..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
দুদকের ‘প্রাথমিক সত্যতা’র দাবি, প্রমাণ প্রকাশের আহ্বান আসিফ মাহমুদের..
দুদকের ‘প্রাথমিক সত্যতা’র দাবি, প্রমাণ প্রকাশের আহ্বান আসিফ মাহমুদের..
ছবি: সংগৃহীত

****

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমসহ চারজনের বিরুদ্ধে বদলি বাণিজ্য ও পদায়নের মাধ্যমে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর পরিপ্রেক্ষিতে অভিযোগের ‘প্রমাণ’ জনগণের সামনে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন আসিফ মাহমুদ।

বুধবার (২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে রাতে এ বিষয়ে বিস্তারিত কথা বলবেন বলেও উল্লেখ করেন তিনি।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ১৮৮ জন উপজেলা পর্যায়ের কর্মকর্তার কাছ থেকে ১ লাখ ৪৬ হাজার টাকা করে মোট ২ কোটি ৭৬ লাখ টাকার দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় একজন উপদেষ্টা, একজন সচিব, একজন যুগ্ম সচিব ও একজন উপসচিবসহ আরও অনেকে জড়িত বলে তিনি পোস্টে উল্লেখ করেন। 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator