উল্লাপাড়ায় ভুয়া ডিবি পরিচয়ে প্রাইভেটকার থামিয়ে ছিনতাই, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ

****
Eidok-এ শেয়ার
উল্লাপাড়ায় ভুয়া ডিবি পরিচয়ে প্রাইভেটকার থামিয়ে ছিনতাই, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভুয়া ডিবি পরিচয়ে প্রাইভেটকার থামিয়ে ছিনতাই, অপহরণ ও ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারে বাদী মোঃ সোলায়মান হোসেন এসব অভিযোগ উল্লেখ করেছেন।

মামলার এজাহারে যাদের নাম উল্লেখ্য করা হয়েছে তারা হলেন, মোঃ মাহমুদুল হাসান ওরফে সোহাগ (৩৫), মোঃ শওকত আলী (৩৫), মোঃ জোবায়ের (৪০), মোঃ নুরনবী (৫৫), মোঃ সোহাগ (৩৮), মোঃ মোন্নাফ (৩০), মোঃ রাসেল (২৮), মোঃ আরিফুল (২৫), মোঃ আসলাম কাজী (৩৮), মোঃ আল নাহিন ওরফে সুইট (৩৮) এবং মোঃ শাহাদৎ (৩৭)। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫-৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।

এজহার সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে শাহজাদপুর উপজেলার বকুলতলা ব্রিজ এলাকায় চা-পান শেষে উল্লাপাড়ায় ফেরার পথে জংলীপুর জোড়া ব্রিজের ওপর একটি প্রাইভেটকারে থাকা ভুক্তভোগীদের গতিরোধ করেন অভিযুক্তরা। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ির ড্যাশ ক্যাম খুলে নেয় এবং ভুক্তভোগীদের গাড়ি থেকে নামিয়ে এলোপাথাড়ি ভাবে স্টিলের লাঠি দিয়ে মারধর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজহারে আরও বলা হয়, এ সময় ভুক্তভোগী সোলায়মান হোসেনের কাছ থেকে একটি Samsung Watch 6, যার আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা, এবং মোঃ শরীফের কাছ থেকে একটি মানিব্যাগ ও প্রায় ৯ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে সাদ্দাম হোসেনের কাছ থেকেও জোরপূর্বক টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে।

পরবর্তীতে অভিযুক্তরা ভুক্তভোগীদের দুটি মোটরসাইকেলে তুলে এবং চালকসহ কয়েকজনকে জোরপূর্বক অন্যত্র নিয়ে যায়। সেখানে তাদের মোবাইল ফোন তল্লাশি করে কোনো কিছু না পেয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে মারধর ও মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।

পরে প্রাইভেটকারের চালক মো. রবিন (২৭) বাড়িতে ফোন টাকা নিয়ে আসার কথা বলো কৌশলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পালিয়ে গেলেও পুলিশ মোঃ মাহমুদুল হাসান ওরফে সোহাগ (৩৫) কে আটক করে। ঘটনাস্থল থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

অভিযোগকারী আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায় এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ মেহেদী হাসান বলেন, ৯৯৯ এর মাধ্যমে চাঁদা দাবির অভিযোগ পেয়ে আমি সহ আমার একটি চৌকস টিম ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে একজনকে আটক করা হয় এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আটকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা জেলার খবর আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা 32 ভিউ আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলার খবর আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 115 ভিউ খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু জেলার খবর খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু 75 ভিউ শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক জেলার খবর শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক 27 ভিউ তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ জেলার খবর তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ 47 ভিউ শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি জেলার খবর শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি 72 ভিউ সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ জেলার খবর সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ 60 ভিউ