ফরিদপুরে প্রত্যাগত অভিবাসী কর্মীদের সেবা নিশ্চিতে ব্র্যাকের কর্মশালা… | আই নিউজ বিডি

ফরিদপুর

ফরিদপুরে প্রত্যাগত অভিবাসী কর্মীদের সেবা নিশ্চিতে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুরে বিদেশফেরত অভিবাসী কর্মীদের পুনর্বাসন ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় এবং কার্যকর রেফারেল ব্যবস্থা জোরদারের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।..
Eidok-এ শেয়ার
ফরিদপুরে প্রত্যাগত অভিবাসী কর্মীদের সেবা নিশ্চিতে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

 বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের ব্র্যাক লার্নিং সেন্টারে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় এবং ব্র্যাকের ‘রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ’ (RMW) প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুস্মিতা সাহা এছাড়া এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক এ.এস.এম. মইনুল আহসান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ আখতারুজ্জামান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ষষ্ঠীপদ রায়, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক আশিক সিদ্দিকী এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী।


কর্মশালায় প্রত্যাগত অভিবাসী কর্মীদের স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, ঋণ সুবিধা ও সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন সেবার সঙ্গে দ্রুত সংযোগ স্থাপনের বিষয়ে আলোচনা হয়। জেলা ও উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বিত যোগাযোগ বাড়িয়ে একজন প্রত্যাগত কর্মী যেন তাঁর প্রয়োজন অনুযায়ী সঠিক সেবাদাতা প্রতিষ্ঠানে সহজে পৌঁছাতে পারেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।


আলোচনায় জানানো হয়, বাংলাদেশ থেকে কর্মসংস্থানের উদ্দেশ্যে বিপুলসংখ্যক মানুষ বিদেশে গেলেও দেশে ফেরার পর তাদের একটি বড় অংশ নতুন করে কর্মসংস্থান ও আয়-রোজগারের সংকটে পড়েন। কোভিড-১৯ মহামারির পর এ সংকট আরও প্রকট হয়। ব্র্যাকের ২০২৪ সালের এক জরিপের তথ্য অনুযায়ী, বিদেশফেরত কর্মীদের ৫৩ দশমিক ৪ শতাংশ পরবর্তীতে বেকারত্ব বা উপযুক্ত কর্মসংস্থানের অভাবে ভোগেন।
কর্মশালায় বিদেশফেরত নারী কর্মীদের পুনর্বাসনের বিষয়টিও গুরুত্ব পায়। সামাজিক বৈষম্য, মানসিক চাপ, কর্মসংস্থানের অনিশ্চয়তা এবং আর্থিক সংকট মোকাবিলায় তাদের জন্য প্রয়োজনভিত্তিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।


ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার মো. হোসেন খান প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও প্রত্যাগত কর্মীদের সেবা সংযোগের পদ্ধতি তুলে ধরেন। ব্র্যাকের জেলা সমন্বয়কারী আসাদুল্লাহ প্রকল্প বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনর্বাসন, পুনঃকর্মসংস্থান ও সেবা প্রাপ্তি সহজ করতে পারস্পরিক যোগাযোগ ও তথ্য বিনিময় বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ে একটি কার্যকর ও সমন্বিত রেফারেল ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে তারা একমত হন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 62 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 ভিউ