ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: পাঁচ বছরে পাঁচ… | আই নিউজ বিডি

ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: পাঁচ বছরে পাঁচ লাখ গাছের চারা বিতরণের ঘোষণা

মোঃ হাসান মাহমুদ জয় ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম
Eidok-এ শেয়ার
ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: পাঁচ বছরে পাঁচ লাখ গাছের চারা বিতরণের ঘোষণা
ছবি: সংগৃহীত

ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: পাঁচ বছরে পাঁচ লাখ গাছের চারা বিতরণের ঘোষণা... 

 

নানা কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য আলোচনা সভা এবং পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে গাছের চারা বিতরণ করা হয়।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কর্মসূচি পালিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডলের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াদুদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আহবায়ক কমিটির সদস্যসচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ।

 

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপির গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠার ইতিহাস এবং দেশের দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে দলটির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। তারা দেশের গণতান্ত্রিক রাজনীতিকে সুসংহত করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম ও কাজী নিজাম, যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম শান্ত, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন তৌহিদ ও ইফতেখারুল ইসলাম শ্যামা প্রমুখ। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় সহস্রাধিক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এছাড়া অনুষ্ঠানটিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে পরিবেশের ভারসাম্য রক্ষায় নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপজেলা বিএনপির পক্ষ থেকে একটি যুগান্তকারী ও পরিবেশবান্ধব ঘোষণা দেওয়া হয়। আগামী পাঁচ বছরে পাঁচ লাখ গাছের চারা বিতরণের সুদূরপ্রসারী উদ্যোগ গ্রহণ করা হবে।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Diğer নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 70 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Diğer সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 104 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Diğer সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Diğer শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Diğer গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Diğer ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Diğer সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 Views