কুলিয়ারচরে ক্রীড়া প্রতিযগিতা উদ্বোধন ও সরকারি সহায়তা প্রধান করলেন… | আই নিউজ বিডি

কুলিয়ারচরে ক্রীড়া প্রতিযগিতা উদ্বোধন ও সরকারি সহায়তা প্রধান করলেন প্রতিমন্ত্রী শরিফুল আলম..

Ali Sohel avatar   
Ali Sohel
কুলিয়ারচরে ক্রীড়া প্রতিযগিতা উদ্বোধন ও সরকারি সহায়তা প্রধান করলেন প্রতিমন্ত্রী শরিফুল আলম..
কুলিয়ারচরে ক্রীড়া প্রতিযগিতা উদ্বোধন ও সরকারি সহায়তা প্রধান করলেন প্রতিমন্ত্রী শরিফুল আলম..
ছবি: সংগৃহীত
****

কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা পর্যায়ের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সাঁতার ইভেন্ট উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা  উপজেলা পরিষদ প্রাঙ্গণে কুলিয়ারচর উপজেলা পর্বের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম, এমপি। 

প্রতিমন্ত্রী তার বক্তব্যে ক্রীড়া চর্চাকে নিয়মিত রুটিন হিসেবে গ্রহণের আহ্বান জানিয়ে তরুণ প্রজন্মের মেধা বিকাশে সুস্থ প্রতিযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এই ক্রীড়া প্রতিযোগিতা মূলত তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ক্রীড়াবিদ খুঁজে বের করার একটি বিশেষ প্ল্যাটফর্ম। সাঁতার ইভেন্ট দিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত হয় ত্রাণ ও প্রণোদনা বিতরণ কার্যক্রম। সাম্প্রতিক অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দীর্ঘমেয়াদী ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি প্রণোদনা হিসেবে তৃতীয় পর্যায়ের জিআর চাল ও নগদ অর্থ তুলে দেন প্রতিমন্ত্রী শরিফুল আলম। একই সাথে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে ঢেউটিন ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

স্থানীয় কৃষকদের অভিযোগ ও দীর্ঘদিনের ভোগান্তির কথা বিবেচনা করে সরকার এই জরুরি সহায়তা প্রদান করছে। অনুষ্ঠানে উপস্থিত ভুক্তভোগী কৃষকরা জানান, বন্যায় ফসলের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে এই সরকারি প্রণোদনা তাদের ঘুরে দাঁড়াতে প্রাথমিক সহায়তা হিসেবে কাজ করবে। তবে মাঠ পর্যায়ের প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নে স্বচ্ছতা বজায় রাখার বিষয়েও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তাঁরা যাতে সরকারি সহায়তার সুফল সরাসরি প্রান্তিক চাষিদের হাতে পৌঁছায়।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরিফুল আলম তার বক্তব্যে তিনি বলেন, উপজেলার সামগ্রিক উন্নয়ন ও দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রমকে ত্বরান্বিত করতেই এই সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকার দুর্যোগ মোকাবেলায় সর্বদা সচেষ্ট এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। তিনি উপস্থিত কর্মকর্তাদের নির্দেশ দেন যেন ত্রাণ ও প্রণোদনা বিতরণে কোনো ধরনের অনিয়ম না হয় এবং প্রকৃত ভুক্তভোগীরা যেন অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা পান। 

পাশাপাশি ক্রীড়া সামগ্রী বিতরণের মাধ্যমে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন। 

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মুশফিকুর রহমান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মর্জিনা আক্তার, উপজেলা প্রকৌশলী এলজিআরডি মো. আলী জিন্নাহ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সেখ মোহাম্মদ মাসুদ রানা, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ওসি কাজী আরিফ উদ্দিন, উপজেলা সমাজ সেবা অফিসার মাহাবুবা সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়াসিম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। 

Nenhum comentário encontrado


News Card Generator