রাণীশংকৈলে বিএনপির দুই নেতাকে ঘিরে চাল ও মাদক বিতর্ক | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রাণীশংকৈলে বিএনপির দুই নেতাকে ঘিরে চাল ও মাদক বিতর্ক

হাসিনুজ্জামান মিন্টু avatar   
হাসিনুজ্জামান মিন্টু
রাণীশংকৈলে বিএনপির দুই নেতাকে ঘিরে চাল ও মাদক বিতর্ক
রাণীশংকৈলে বিএনপির দুই নেতাকে ঘিরে চাল ও মাদক বিতর্ক
ছবি: সংগৃহীত

রাণীশংকৈলে বিএনপির দুই নেতাকে ঘিরে চাল ও মাদক বিতর্ক


রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের অভিযোগ এবং ইয়াবাসহ এক বিএন..

 

 

 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের অভিযোগ এবং ইয়াবাসহ এক বিএনপি নেতাকে আটকের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দ করা ১০২ বস্তা চাল গত ৩১ আগস্ট রাতে একটি ট্রলিতে করে অন্যত্র নেওয়ার সময় স্থানীয়রা আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালবোঝাই ট্রলিটি জব্দ করে এবং ট্রলির চালক ও সহকারীকে আটক করে থানায় নিয়ে যায়।

আটক দুজন হলেন উপজেলার দুর্লভপুর এলাকার মৃত মেধা মাহমুদের ছেলে মজিবর রহমান (৫৫) এবং নেকমরদ ফরিদপাড়া এলাকার ফজলি উদ্দিনের ছেলে আব্দুল সোবহান (৫২)।

স্থানীয়দের অভিযোগ, রাতোর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির চাল গোপনে বিক্রির উদ্দেশ্যে সরিয়ে নেওয়া হচ্ছিল। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনারুল হকের নাম উঠে এসেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে রাতোর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল ইসলাম বলেন, ওই এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের দুটি পয়েন্ট রয়েছে এবং আনারুলের গুদামে নিয়ম অনুযায়ী চাল থাকার কথা রয়েছে। তবে অনেক সুবিধাভোগী তাদের বরাদ্দের চাল বিক্রি করে থাকেন বলেও তিনি দাবি করেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, খাদ্য বিভাগের কর্মকর্তাদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে কোনো রাজনৈতিক নেতার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাকেও মামলায় আসামি করা হবে।

সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান জানান, স্থানীয়রা গাড়িটি আটকের পর পুলিশ চাল উদ্ধার করে থানায় নিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে নিয়মিত মামলা করা হবে।

অন্যদিকে, একই সময়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর গ্রামের ১ নং ওয়ার্ডের বিএনপি নেতা নাজির হোসেনকে ইয়াবাসহ আটক করেছে হরিপুর থানা পুলিশ।

পরে হরিপুর ও রাণীশংকৈল থানা পুলিশের যৌথ একটি দল তার বাড়িতে তল্লাশি অভিযান চালায় বলে জানা গেছে।

দুটি পৃথক ঘটনায় সরকারি খাদ্য সহায়তার চাল নিয়ে অনিয়মের অভিযোগ এবং মাদকসহ রাজনৈতিক নেতাকে আটকের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা চলছে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে ঘটনার সঙ্গে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হোক।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator