ঝালকাঠির রাজাপুরে গাজীরহাটে হামলার অভিযোগ, গুরুতর আহত ঠিকাদার | আই নিউজ বিডি

ঝালকাঠি

ঝালকাঠির রাজাপুরে গাজীরহাটে হামলার অভিযোগ, গুরুতর আহত ঠিকাদার

রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামের গাজীরহাটে আমান তালুকদার নামে এক ব্যক্তির হামলায় সাইফুল ইসলাম (৩৫) নামে এক ঠিকাদার গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।..
Eidok-এ শেয়ার
ঝালকাঠির রাজাপুরে গাজীরহাটে হামলার অভিযোগ, গুরুতর আহত ঠিকাদার
ছবি: সংগৃহীত

 

মোঃ ইমরান মুন্সি 
ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামের গাজীরহাটে আমান তালুকদার নামে এক ব্যক্তির হামলায় সাইফুল ইসলাম (৩৫) নামে এক ঠিকাদার গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত সাইফুল ইসলাম বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ২৯ আগস্ট রাত আনুমানিক ১২টার দিকে গাজীরহাটে মোশাররফের চায়ের দোকানের সামনে ঘটে।

আহত সাইফুল ইসলাম পুটিয়াখালী গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে। অভিযুক্ত আমান তালুকদার একই গ্রামের আব্দুল ওয়াদুদ তালুকদারের ছেলে। তিনি পুটিয়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সাইফুল ইসলাম কয়েকজনের সঙ্গে চায়ের দোকানে বসে কথা বলছিলেন। এ সময় আমান তালুকদার তার কাছে কিছু টাকা দাবি করেন। সাইফুল টাকা দিতে অপারগতা প্রকাশ করলে একপর্যায়ে কথাকাটাকাটি হয়।

অভিযোগ রয়েছে, এ সময় আমান তালুকদার কোমরে লুকিয়ে রাখা একটি গিয়ার চাকু বের করে সাইফুল ইসলামের ওপর হামলা চালান। এতে তার মাথা, ডান চোখের ওপরের অংশ এবং পেটের বাম পাশে গুরুতর কাটা জখম হয়।

হামলার পর সাইফুলের পকেটে থাকা নগদ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে আমান তালুকদার ঘটনাস্থল থেকে চলে যান বলেও অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয়রা গুরুতর আহত সাইফুল ইসলামকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার বিবেচনায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান।

এ বিষয়ে রাজাপুর থানার পুলিশ জানায়, ঘটনা সম্পর্কে লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত আমান তালুকদারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 89 ভিউ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন অপরাধ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 44 ভিউ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ অপরাধ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 68 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 92 ভিউ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু অপরাধ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 89 ভিউ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ অপরাধ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 99 ভিউ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি অপরাধ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 106 ভিউ