র‍্যাবের অভিযানে শিক্ষার্থী রিপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাল নরাইল থেকে গ্রেপ্তার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

র‍্যাবের অভিযানে শিক্ষার্থী রিপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাল নরাইল থেকে গ্রেপ্তার..

মো: সৈকত হাসান, ফরিদপুর avatar   
মো: সৈকত হাসান, ফরিদপুর
র‍্যাবের অভিযানে শিক্ষার্থী রিপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাল নরাইল থেকে গ্রেপ্তার..
র‍্যাবের অভিযানে শিক্ষার্থী রিপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাল নরাইল থেকে গ্রেপ্তার..
ছবি: সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দঘাটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন মন্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদারকে (৪৫) নড়াইল থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব..

রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে নড়াইল সদর থানার কালিয়া রোডের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল র‌্যাব-৬-এর সহযোগিতায় গোয়েন্দা তথ্য, তথ্যপ্রযুক্তি ও নিবিড় নজরদারির মাধ্যমে অভিযানটি পরিচালনা করে।
গ্রেপ্তার জামাল পত্তনদার রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়া এলাকার হোসেন পত্তনদারের ছেলে।
র‌্যাব জানায়, ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া এলাকায় জামাল পত্তনদার গুলি করে শিক্ষার্থী রিপন মন্ডলকে হত্যা করেন। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার বিচার শেষে ২০২৩ সালের ৬ আগস্ট রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালত জামাল পত্তনদারকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। রায় ঘোষণার পর মৃত্যুদণ্ড এড়াতে তিনি দীর্ঘদিন ভারতে পলাতক ছিলেন।
র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৫ সালের ১০ আগস্ট ভারতের মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের সিআইইউ দক্ষিণ মুম্বাইয়ের কামাঠিপুরা এলাকা থেকে জামালকে গ্রেপ্তার করা হয়েছিল। কয়েক মাস ভারতের কারাগারে থাকার পর জামিনে মুক্ত হয়ে প্রায় দুই মাস আগে কৌশলে পুশব্যাকের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেন তিনি।
বাংলাদেশে প্রবেশের পর র‌্যাব তার ওপর নজরদারি শুরু করে। স্থানীয় ও গোয়েন্দা সূত্রে র‌্যাব জানতে পারে, জামাল পুনরায় কন্ট্রাক্ট কিলিংয়ে অংশ নিয়ে হত্যাকাণ্ডের পর ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে নড়াইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় তার কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
গ্রেপ্তার জামাল পত্তনদারকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, রিপন মন্ডল হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে দুটি অস্ত্র, দুটি মাদক, একটি ডাকাতির প্রস্তুতি এবং একটি চাঁদাবাজি মামলা রয়েছে।

Nessun commento trovato


News Card Generator