নজরুল বর্ষে আলীকদমের শিক্ষার্থীদের জন্য জাতীয় সাংস্কৃতিক… | আই নিউজ বিডি

নজরুল বর্ষে আলীকদমের শিক্ষার্থীদের জন্য জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নজরুল বর্ষে আলীকদমের শিক্ষার্থীদের জন্য জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ..
Chia sẻ lên Eidok
নজরুল বর্ষে আলীকদমের শিক্ষার্থীদের জন্য জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
Ảnh: tư liệu

মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান):

বান্দরবানের আলীকদম উপজেলায় নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। দেশব্যাপী সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

৩১ আগস্ট ২০২৬ খ্রিঃ সোমবার সকাল ১০টা হতে ১১টা ৩০ মিনিট পর্যন্ত আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান হয়। সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মো: সামসুল আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা ও উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মিঠুন কুমার ঘোষ, ইউনিয়ন চেয়ারম্যান, প্রধান শিক্ষক, স্কুলের ছাত্রছাত্রী ও মিডিয়া কর্মীসহ ৫০/৬০ জন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নজরুলের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং দেশপ্রেমের আদর্শ শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতিযোগিতায় শিক্ষার্থীদের জন্য নজরুলের কবিতা আবৃত্তি, সংগীত, নজরুলের রচনা ও জীবনভিত্তিক বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে প্রতিভাবান শিক্ষার্থীদের বাছাই করে পরবর্তী পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ চূড়ান্ত তালিকায় নাম, অনলাইন অনুমোদন; তারপরও বাদ প্রার্থী! Khác রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ চূড়ান্ত তালিকায় নাম, অনলাইন অনুমোদন; তারপরও বাদ প্রার্থী! 66 Views ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি Khác ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি 64 Views এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি Khác এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি 87 Views ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব Khác ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 88 Views ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় Khác ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 73 Views লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় Khác লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় 60 Views হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ Khác হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 92 Views