মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান):
বান্দরবানের আলীকদম উপজেলায় নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। দেশব্যাপী সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
৩১ আগস্ট ২০২৬ খ্রিঃ সোমবার সকাল ১০টা হতে ১১টা ৩০ মিনিট পর্যন্ত আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান হয়। সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মো: সামসুল আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা ও উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মিঠুন কুমার ঘোষ, ইউনিয়ন চেয়ারম্যান, প্রধান শিক্ষক, স্কুলের ছাত্রছাত্রী ও মিডিয়া কর্মীসহ ৫০/৬০ জন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নজরুলের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং দেশপ্রেমের আদর্শ শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের জন্য নজরুলের কবিতা আবৃত্তি, সংগীত, নজরুলের রচনা ও জীবনভিত্তিক বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে প্রতিভাবান শিক্ষার্থীদের বাছাই করে পরবর্তী পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।