**ঠাকুরগাঁও প্রতিনিধি:**
ঠাকুরগাঁও সদর উপজেলার ২৪ টিউবওয়েল ট্রাকস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ তিন যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অভিযানে আটকরা হলেন—ঠাকুরগাঁওয়ের বাঙ্গালীপাড়া এলাকার চান মিয়ার ছেলে **সাগর ইসলাম (২৪)**, কুড়িগ্রামের রায়পুর এলাকার রাজু আহম্মেদের ছেলে **জামাল মিয়া (২২)** এবং আদর্শ কলোনী এলাকার সফি ইসলামের ছেলে **পারভেজ (২১)**।
আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত মাদক সংশ্লিষ্ট অপরাধে তিনজনকেই পৃথকভাবে **এক মাস করে কারাদণ্ড** প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ অভিযানকে এলাকায় মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে দে
খা হচ্ছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Yorumlar 0