শেরপুরে বাড়িতে ঢুকে দম্পতিকে মারধরের অভিযোগ | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরে বাড়িতে ঢুকে দম্পতিকে মারধরের অভিযোগ

****
Eidok-এ শেয়ার
শেরপুরে বাড়িতে ঢুকে দম্পতিকে মারধরের অভিযোগ
ছবি: সংগৃহীত

শেরপুরে বাড়িতে ঢুকে দম্পতিকে মারধরের অভিযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে পূর্ববিরোধের জেরে বাড়িতে ঢুকে এক দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছে আব্দুল কুদ্দুস (৬০) ও তাঁর স্ত্রী নাহার বেগমের (৫৪) বিরুদ্ধে। এ ঘটনায় আহত আব্দুল মজিদ ও তাঁর স্ত্রী লিপি আরা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

গত ২৭ আগস্ট বিকেলে উপজেলার খামারকান্দি ইউনিয়নের পার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে লিপি আরা বেগম থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, পূর্ববিরোধের জেরে অভিযুক্ত দুজন লাঠি ও কাঠের বাটাম নিয়ে তাঁদের বাড়িতে ঢুকে আব্দুল মজিদকে মারধর করেন। স্বামীকে রক্ষা করতে গেলে লিপি আরা বেগমকেও মারধর এবং তাঁর কাপড় ছিঁড়ে ফেলার অভিযোগ করা হয়েছে। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল কুদ্দুস বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযুক্তির মিথ্যা ও ভিত্তিহীন।

এ বিষয়ে শেরপুর থানার ওসি এসএম মইনুদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

注释 0

没有找到评论

相关文章

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম (Simplified): 犯罪 গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 85 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার (Simplified): 犯罪 নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 75 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের (Simplified): 犯罪 দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা (Simplified): 犯罪 দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 101 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত (Simplified): 犯罪 সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 76 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর (Simplified): 犯罪 ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা (Simplified): 犯罪 শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 86 Views