বার্সেলোনার দলবদলের পুরো সময় জুড়ে ছিলো হুলিয়ান আলভারেজ। কিন্তু অ্যাতলেতিকো মাদ্রিদ স্পষ্ট জানিয়ে দেয়, তারা কোনো অবস্থাতেই এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বার্সেলোনার কাছে বিক্রি করবে না। এরপর থেকেই বিকল্প খুঁজতে বাধ্য হয় বার্সা বোর্ড।
সেই বিকল্প হিসেবে জেসুসকে প্রাধন্য দিলো বার্সেলোনা। দল-বদল বিষয়ক ফুটবল বিশেষজ্ঞ ও জনপ্রিয় ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য মতে, ১০ মিলিয়ন ইউরো এবং অতিরিক্ত কিছু সুবিধায় গ্যাব্রিয়েল জেসুসকে বিক্রি করতে সম্মত হয়েছে আর্সেনাল। প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা (মেডিকেল) সম্পন্ন করতে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইতোমধ্যে স্পেনের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
তবে আলভারেজ কে শেষ দিকে গিয়ে চমক দেখাতে পারবে কিনা নাকি এখানেই সবকিছুর সমাপ্তি, সেটা আগামী ২৪ ঘন্টার মধ্যেই হয়তোবা পরিষ্কার হয়ে যাবে।
আর্সেনাল ছেড়ে বার্সেলোনা যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান তারকা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
আর্সেনাল ছেড়ে বার্সেলোনা যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান তারকা
ছবি: সংগৃহীত
Nenhum comentário encontrado