কামারখন্দে জিপিএ-৫ পাওয়া ৬৫ শিক্ষার্থীকে সংবর্ধনা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কামারখন্দে জিপিএ-৫ পাওয়া ৬৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

মো. ইয়াছিন কবির avatar   
মো. ইয়াছিন কবির
কামারখন্দে জিপিএ-৫ পাওয়া ৬৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
কামারখন্দে জিপিএ-৫ পাওয়া ৬৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
ছবি: সংগৃহীত
মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’এই স্লোগান সামনে রেখে সিরাজগঞ্জের কামারখন্দে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় ৬৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।..

ইয়াছিন কবির:

‘মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’এই স্লোগান সামনে রেখে সিরাজগঞ্জের কামারখন্দে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় ৬৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

গত শুক্রবার সকালে উপজেলার সরকারি হাজী কোরপ মেমোরিয়াল কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কামারখন্দ উপজেলা শাখা এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাঁরা মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ক্রেস্ট ও শিক্ষা উপকরণ দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. রাসেল রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিরাজগঞ্জ জেলা শাখার এইচআরডি সম্পাদক মো. ইসমাইল হোসেন। প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি রিজওয়ানুল্লাহ শোয়াইব।

এ ছাড়া মোটিভেশনাল স্পিকার হিসেবে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার (অপারেশন) মো. মিজানুর রহমান, জাতীয় ডাক্তার ফোরামের ঢাকা দক্ষিণ সিটির অর্থ সম্পাদক ডা. রেজাউল্লাহ প্রমুখ।

Nema komentara


News Card Generator