নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে পিতা নিহত | আই নিউজ বিডি

নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে পিতা নিহত

নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে পিতা নিহত
Eidok-এ শেয়ার
নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে পিতা নিহত
ছবি: সংগৃহীত

 

সিপন'রানা(নাগরপুর)প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে আব্দুর রহিম ভূইয়া (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। ছেলেকে টাকা দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে ঘরে থাকা শীলপাথর (নোড়া) দিয়ে বাবার মাথায় উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহিম ভূইয়া রোববার বেলা ১১টার দিকে নিজ ঘরে বসে ভাত খাচ্ছিলেন। এ সময় তার ছেলে মোস্তফা ভূইয়া (২২) বাবার কাছে টাকা দাবি করেন। টাকা দিতে দেরি হওয়ায় মোস্তফা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে ঘরে থাকা শীলপাথর (নোড়া) দিয়ে বাবার মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে আব্দুর রহিম মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, মোস্তফা মাদকাসক্ত। প্রায় ছয় মাস আগে দেলদুয়ার উপজেলার লাউহাটি এলাকায় তার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রীকে প্রায়ই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলেও অভিযোগ রয়েছে। নির্যাতন সহ্য করতে না পেরে সম্প্রতি তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান বলে স্থানীয়রা জানান।

তবে নিহতের পরিবারের দাবি, মোস্তফা মানসিকভাবে অসুস্থ। নিহতের স্ত্রী শিরিন বেগম (৫০) ও বড় মেয়ে সালমা (৩০) জানান, মোস্তফা মানসিক ভারসাম্যহীন। মাঝে-মধ্যেই তিনি বাড়িতে অসংলগ্ন আচরণ করতেন। ঘটনার সময়ও তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন এবং কী করছেন বুঝে ওঠার আগেই শীলপাথর দিয়ে বাবার মাথায় আঘাত করেন। তাদের দাবি, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড নয়, বরং অসুস্থতার কারণে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।

সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. আব্দুল কুদ্দুস বলেন, “মোস্তফা মাদকাসক্ত। পাশাপাশি তার মস্তিষ্কেও সমস্যা ছিল বলে জানা যায়। টাকা-পয়সা নিয়ে বাবার সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে।”

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, ভ্যানচালক আব্দুর রহিম ভূইয়াকে তার ছেলে মোস্তফা ভূইয়া শীলপাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর মোস্তফা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ Kejahatan সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ 1 Views মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার Kejahatan মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 77 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Kejahatan দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 64 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Kejahatan চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 49 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Kejahatan মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 109 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Kejahatan কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Kejahatan আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 Views